অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

বর্ষা যখন - নূরুন্‌ নাহার

By Ashram | প্রকাশের তারিখ July 15, 2017 | দেখা হয়েছে : 2954
বর্ষা যখন - নূরুন্‌ নাহার

 

(উৎসর্গঃ বর্ষাস্নাত বাংলাদেশকে)

র্ষা যখন-
ঝরঝরিয়ে ঝরে সবুজ বনে,
মাকে তখন শুধুই পড়ে মনে।

বর্ষা যখন-
বছর ঘুরে আসে আমার গাঁয়ে,
ময়ূর তখন পাখা মেলে
নাচে নূপুর পায়ে।

বর্ষা যখন-
ঘনঘোরে আকাশ মেঘে ঢাকে,
বুকের মাঝে মনটা তখন
উদাস হয়ে থাকে।

বর্ষা যখন-
ফুটে ওঠে কদম-কেয়া ফুলে,
আমার তখন খুব আনন্দে
মন যে ওঠে দুলে।।

বাংলাদেশ
১লা আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ



Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.