শস্য সবজী মাছের দেশ
ফলজ বনজ গাছের দেশ,
সোনালী আঁশ পাটের দেশ,
নদীনালা ঘাটের দেশ,
সাগর পাহাড় মাঠের দেশ।
আম কাঁঠাল জাম কুলের দেশ
শিউলী শাপলা ফুলের দেশ,
ময়না দোয়েল ডাকা দেশ
চিত্রপটে আঁকা দেশ।
জয়নূল সুলতানের দেশ
লালন হাছন প্রাণের দেশ,
বাউল সাধক কবির দেশ,
চাঁদ তারা ও রবির দেশ।
কৃষক শ্রমিক জেলের দেশ
বীর দামাল ছেলের দেশ,
স্নেহ মায়া প্রীতির দেশ
সৌহার্দ্য সম্প্রীতির দেশ।
প্রকৃত রুপ ঘেরা দেশ
ষড়ঋতুর সেরা দেশ,
এইতো আমার বাংলাদেশ।
শ্যামল বণিক অঞ্জন। ঢাকা, বাংলাদেশ
এইতো আমার বাংলাদেশ - শ্যামল বণিক অঞ্জন
By Ashram |
প্রকাশের তারিখ April 26, 2020 |
দেখা হয়েছে : 983
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.