ছয়টি ঋতু ছয়টি সাজে ছিল এই দেশে
বরণ করে নিতাম আমরা তাদের ভালোবেসে।
বৈশাখ জৈষ্ঠ্যে আসে গ্রীষ্ম এখনও
তবে সে যায় না, দুমাসে কখনও।
বর্ষা এলে মনটি যেত আকাশ নদী পেরিয়ে,
বর্ষাঋতু আজ গেল কোথায়, নিম্নচাপে হারিয়ে।
নীলাকাশে রোদ ছায়াতে খেলা শরৎকালে
কাশফুল আর শিউলি এখনও দোলে।
নতুন ধানের আগমনে হেমন্ত আসতো
ঘরে ঘরে আনন্দ খুশির জোয়ারে ভাসতো।
শীত কুয়াশার চাদরে দেশ যায় আজও ঢাকা রে
তাড়াতাড়ি আজ শীত ফেরে হিমালয় পাহাড়ে।
ঋতুর রাজা ছিল বসন্ত,
সেও হারালো আজ অনন্ত।
গৌরবের এই ঋতু ছয়টি কোথায় গেল উড়ে?
একে একে আসেনা আজ সারা বছর জুড়ে।।
ডঃ শর্মিষ্ঠা ঘোষ
বারুইপুর, কলকাতা
হারিয়ে যাওয়া - ডঃ শর্মিষ্ঠা ঘোষ
By Ashram |
প্রকাশের তারিখ July 20, 2020 |
দেখা হয়েছে : 991
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.