শিশিরের নূপুর বাজিয়ে--
হিমালয়ের শীতল বাতাস নিয়ে।
ইক্ষু ফুলের সংবর্ধনায়;
আবার হেমন্ত ফিরে এলো।
ডোবার জলে তাই আজ
কচুরি পানার ফুল রাঙ্গালো।
পলি মাটির বুকে এখন ভালবাসা;
কৃষকের মনে মাঝে জাগে আশা।
কেনাই- বিলচান্দোর পাথারে
রাখালের কন্ঠে পায় প্রান!
"আমি জ্বইলা গেলামরে--"
দিঘুলীয়ার নান্নু কাকার গান।
শিয়োরের বিলের মাছেদের
আজ প্রাণে শুধু করে ভয়;
এই ভেবে তারা কাটায় দিন
কোন দিন বাউত নামবে দয়!
মাশ কালায়ের হলুদ ফুলে
মৌমাছি বাতাসে চলে দুলে।
খেজুর ডালের তৈরি ঘোড়া
বালকের কন্ঠে,"জলদি লোরা"।
নীল ফুলে ঘাসের সাজ
তাই শেফালীর হয়েছে লাজ।
প্রভাতে তাই পরে ঝরে
হেমন্ত নিয়ে এলো হিম দ্বারে।
মোহাইমিনুল হালিম
চাটমোহর, পাবনা
হেমন্ত এসেছে বলে - মোহাইমিনুল হালিম
By Ashram |
প্রকাশের তারিখ October 22, 2020 |
দেখা হয়েছে : 996
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.