অটোয়া, মঙ্গলবার ২০ অক্টোবর, ২০২৬

টোকাই এর ছড়া -বজলুস শহীদ

By Ashram | প্রকাশের তারিখ October 14, 2019 | দেখা হয়েছে : 1342
টোকাই এর ছড়া -বজলুস শহীদ

বলতো দেখি এই দেশেতে 
কারা নব্য রাজাকার? 
কোরাসঃ যে বেটারা চাটুকার! 

বলতো দেখি এই দেশেতে  
কারা নব্য রাজাকার? 
কোরাসঃ যে বেটারা বাটপার ।

বলতো দেখি এই দেশেতে
কারা নব্য রাজাকার? 
কোরাসঃ করছে যারা দুরাচার।

বলতো দেখি এই দেশেতে 
কারা নব্য রাজাকার?  
কোরাসঃ করছে যারা মিথ্যাচার। 

বলতো দেখি এই দেশেতে 
কারা নব্য রাজাকার? 
কোরাসঃ করছে যারা বলৎকার! 

বলতো দেখি এই দেশেতে কারা নব্য  রাজাকার? 
কোরাসঃ এজেন্ট যারা দেশ বেচার!

বলতো দেখি এই দেশেতে কারা নব্য  রাজাকার? 
কোরাসঃ যারা মিথ্যা বলে চমৎকার! 

বলতো দেখি এই দেশেতে কারা নব্য  রাজাকার? 
কোরাসঃ যারা জাতিকে দেয় মিথ্যা ধোঁকা 
কাড়ে তাদের অধিকার। 

বলতো দেখি এই দেশেতে কারা নব্য  রাজাকার?
কোরাসঃ স্বাধীনতার স্ব কথাটি করছে যারা পগার পার৷ 
তারাই নব্য রাজাকার।

বজলুস শহীদ । অটোয়া

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.