স্মৃতির পটে শৈশব তটে
জাগিছো হৃদয় ভার,
এসেছিলে ভবে জাগাবে সবে
খুলিবে স্বর্গ দ্বার।
স্বর্গ হেথা শুচিতা যেথা
হৃদয় নির্যাস,
পূর্ণ চেতনে খেলিতে যতনে
সৃজিয়ে অর্ঘ্যবাস।
শত্রু মিত্র ধর্ম গোত্র
যাচেনি পুণ্য হিয়া,
বিন্দু সিন্ধু সকলি বন্ধু
ভরিছে শুন্য খেয়া।
কালের সকাশে চিত্ত বিকাশে
ধাবালে কৈশোর বনে,
পাখির কূজনে ফুলেল বিজনে
মাতালে কি আনমনে!
বটের ছায়ায় দিগন্ত মায়ায়
রুপালি নদীর ঘাটে,
রাখালি হিয়ায় বাঁশরি মায়ায়
গোধূলি ডুবেছে মাঠে।
সরসে যৌবন সুবাসে মৌবন
খেয়ালি হেয়ালি মনে,
চলেছি দুর্বার জ্বেলেছি সরোবর
ভুলেছি নিরঞ্জনে।
হাসনা কামিনী উদাসী যামিনী
মুকুল বকুল প্রাতে: ,
জোনাকি আভায় স্নিগ্ধ তারায়
সাঁই জাগে মহিমাতে!
জগত সাঁই! দুখিয়া কয়!
কোথা সেই প্রেমাঞ্জনা?
রিপুর যতনে ধ্বসেছি রতনে
খেলেছি প্রবঞ্চনা।
প্রেমার্ত ভজনে রাখিনাই সুজনে
হায়রে জীবনধারা!
দগ্ধ মরমে তিক্ত শরমে
জনম বরষে সারা।
কাজী মাসুদ
যশোর, বাংলাদেশ
ব্যথিত বেদন - কাজী মাসুদ
By Ashram |
প্রকাশের তারিখ February 5, 2021 |
দেখা হয়েছে : 1068
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.