অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

লিখতে সাধ হয় - উজ্জ্বল কুমার দাস

By Ashram | প্রকাশের তারিখ January 17, 2020 | দেখা হয়েছে : 1108
লিখতে সাধ হয় - উজ্জ্বল কুমার দাস

বিতায় আর কি লিখব যখন দেখি
স্বাধীন বাংলাদেশে দারিদ্র্যের কষাঘাত।
দাবির মিছিলে সামিল হয়েছে-
রাজপথে বিরোধীদের হরতাল।
কবিতায় আর কি লিখব যখন দেখি
বস্তির ঐ বেকারের দায় বখাটে ছেলের দল,
রাজপথে তারা ছদ্দবেসে আইনের পোষাকে-
অস্তির করে গোটা জাতিকে।
শিক্ষাঅঙ্গনে ভাড়াটে সন্ত্রাসির বেশে ছাত্রের পোষাকে
অগনিত মেধা গলাটিপে জাতিকে করে মেধাশূন্য।
কবিতায় আর কি লিখবো যখন দেখি
১৫ কোটি মানুষের কাছে গনতন্ত্র প্রশ্নবৃদ্ধ,
প্রতিনিয়ত মানবধিকার হচ্ছে লঙ্ঘিত-
সংখ্যালঘু বোবা নির্যাতনের শিকার।
কবিতায় আর কি লিখব যখন দেখি
হসপিটালের মোলায়েম বেড পরে আছে শূন্য-
অসহায় রোগী ধুলা ময়লা মাখা ফ্লরে ধুকে ধুকে মরছে।
কবিতায় আর কি লিখব যখন দেখি
সাংস্কৃতির নামে অচ্ছিল নিত্য-
পোষাকের নেই কোন কারুকাজ।
স্বপ্নের নীড় ছেড়ে রাতের ঘুম ফেলে
তাচ্ছিল্যের সুখপেতে সেখানেও উপচেপড়া ভিড়।
তখন কবিতায় আর কি লিখব?
তবুও লিখতে সাধ হয় যখন দেখি-
বাংলার আকাশে পতপত করে উড়ছে
লাল সবুজের নিশান।

উজ্জ্বল কুমার দাস । কচুয়া,বাগেরহাট

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.