অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

কবিতার দেবতা - নিত্য রঞ্জন মণ্ডল

By Ashram | প্রকাশের তারিখ January 10, 2020 | দেখা হয়েছে : 996
কবিতার দেবতা - নিত্য রঞ্জন মণ্ডল

জ্যোৎস্নার ভাঙা রাতের রুপে
মানুষের মত হতে পারিনে
গোপন মনের
ছবি আঁকার;
আকাশটা আমার মজির ফসলে
পোকা লেগেছে ; ভয়েভয়ে এসে
চাষা মাটির
সবুজ গন্ধের
স্বপ্ন রেখে আমি তো মানুষকে
আর এক পথের প্রান্তে
দেখা হবে
অজানার মতকরে;
সব দিয়ে দিলাম গোপনে
প্রেমের গানে সেতারের তানে
সব কথা
গেয়ে উঠে। 
বুনোফুলের কুয়াশায় ভিজেভিজে
আকাশের চাঁদ হতে পারে
আলো আসে
শিথেনের কাছে
সারাটা রাত জালনা খোলা,
ভাঙা ভাঙা কবিতার দেবতা
পূজোর ফুলে
আলো দিলাম
মনের অন্তরে আপন করে দিলাম জ্বেলে।

নিত্য রঞ্জন মণ্ডল । পশ্চিমবঙ্গ, ভারত

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.