অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

আমার বাংলাদেশ - পার্থ সারথী চ‍ৌধুরী

By Ashram | প্রকাশের তারিখ December 16, 2021 | দেখা হয়েছে : 920
আমার বাংলাদেশ - পার্থ সারথী চ‍ৌধুরী

তোমাকে দেখার আগে গোলাপ দেখিনি
তোমাকে দেখার আগে শেফালী বুঝিনি 
তোমাকে দেখার আগে জবা চিনিনি।
তোমাকে দেখার আগে রূপ জানিনি 
তোমাকে দেখার আগে গন্ধ বুঝিনি 
তোমাকে দেখার আগে রঙ চিনিনি।
তোমাকে দেখার পরে গোলাপ দেখেছি 
তোমাকে দেখার পরে আমি 
শরতে শেফালী আর বসন্তে নাগেশ্বর চিনেছি 
তোমাকে দেখার পরে জবার উদ্ভাসিত হাসি বুঝেছি।
তোমাকে দেখার পরেই আমি 
বৈশাখী তমালছায়ার পরশ পেয়েছি
তোমাকে জানার পরেই কেবল 
সাঁঝ ও প্রত‍্যুষের লাল বুঝেছি।
তোমাকেই তো দেখেছি স্বদেশ 
আমার বাংলাদেশ।

পার্থ সারথী চ‍ৌধুরী। সিলেট

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.