অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

রাজীব চক্রবর্ত্তী’র কবিতা

By Ashram | প্রকাশের তারিখ July 18, 2020 | দেখা হয়েছে : 966
রাজীব চক্রবর্ত্তী’র কবিতা

দ্রোহকাল শেষে
ই দ্রোহকাল শেষ হয়ে গেলে
ঝরবে রক্ত জানি পলাশ সিমুলে,
ভালবাসা হয়ে।

গোলাপের পাঁপড়িরা দেবশিশু হবে,
রক্তিম কলরবে সুরভি ছড়াবে
রাজপথ ছুঁয়ে।

ঘুমোবে না ঈশ্বর বন্ধ মনের ঘরে,
হাসিমুখে যাবে হেঁটে মেঠোপথ ধরে
বুকে নিয়ে ফসলের ঘ্রাণ।

দ্রোহকাল শেষে, পৃথিবী ঋতুমতী হলে
শোনা যাবে আকাশ মাটি জঙ্গলে
চির বসন্তের গান।

পৃথিবী বুড়ো হয়ে যায়
ময়ের সাথে বয়স বেড়ে যায়,
তবু যেন মনে হয় এ পৃথিবী বুড়ো হয় না।
হলুদ মাখা আঁচলে চিরদিন থেকে যায় -
ভাত, ডাল আর মাছের ঝোলের গন্ধ,
ধান, দুব্বা, পায়েসের সুবাস,
ঠোঁটের কোণে লেগে থাকা তামাকের গন্ধের
প্রত্যুত্তরে মৃদু শাসন।
এ সব কিছু যখন দূরে চলে যায়,
ঝাপসা দৃষ্টিতে শুধু
ঘরে ফেরার প্রতীক্ষাটুকুই জেগে থাকে।
তখন মনে হয় -
সত্যিই পৃথিবী একদিন বুড়ো হয়ে যায়।

রাজীব চক্রবর্ত্তী
বরাহনগর, উ: ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ, ভারত

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.