ধুপের আগুন যায় না দেখা থাকে শুধু ধোঁয়া
গন্ধ নেই অন্তর পোড়ায় থাকে শুধু জ্বালা
ধুপের আগুন লাগিয়ে দিলে এই মনে
সেই আগুন জ্বলছে নিশিদিন এই প্রাণে।
বনে বনে দাবানল নাচে তালে তালে
পুড়ে কত স্বপ্ন সবুজের ডালে ডালে
আকাশের নক্ষত্রগুলো অবাক চেয়ে রয়
কোথাকার পাগলা হাওয়া উজান ধেয়ে বয়।
দেবদাসের মত ঢালিনী শরাবের জল
প্রেমানল বুকে কত জ্বলতে পারিস জ্বল
হেরিলাম পোড়া চোখে তোমার যত ছল
সেই যাতনায় এই বুকে ফুটে রক্তকমল।
আমি তো নির্বাক পৃথিবীর আবহ
সয়ে যাই কোটি চৈত্রের দাবদাহ
মরুর ধূসর অন্ধকার ধূলিঝড়ের উৎপাত
জ্বলন্ত আগ্নেয়গিরির অগ্নুৎপাত।
শ্রাবণের মেঘগুলো ঝরে পরে কান্নায়
পাহাড়ের বিরহ কবিতা দেখেছি ঝর্ণায়
তুমি তো দেখেছ জ্যোৎস্নার রং কত মধুময়
আমি দেখেছি কত বেদনায় ভরা শশীর ক্ষয়।
এম.হুমায়ুন কবির। নাটোর
দহন - এম. হুমায়ুন কবির
By Ashram |
প্রকাশের তারিখ August 19, 2020 |
দেখা হয়েছে : 1045
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.