মৃত্যুর পরেও তোমাকে পরিশ্রম করতে হয় এক টুকরো রুটির জন্য
গমের পুরুষ্ট দানাগুলি তোমার ঘাম থেকে উৎপন্ন
শীতের সোনালি শপম এবং গ্রীষ্মের শৌখিন কার্পাস
তোমার শরীর সযত্নে মুড়ে রাখে চুলে খেলে যায় প্রয়াত পৃথিবীর বাতাস।
যদি পরিচিত দু' একজনের সঙ্গে দেখা না হয় কিছুদিন
চায়ের টেবিলে শূন্য থাকে দু' একটি চেয়ার কিছু মলিন
বাক্য হারিয়ে যায় অসাবধানে কাঁটাঝোপে পাথরের মাঝে
তোমার হতেই পারে মনে তারা গেছে পুরীর সমুদ্রে কিংবা অন্য কোন কাজে।
কী করে জানবে তুমি তারা আছে আকাশের অন্যপারে
অথবা পাশের ঘরে চুমুক দিচ্ছে সব চায়ের চিৎকারে
রুমালের কোণে আঁকা তোমার অনুপস্থিতি কারও চোখে এমন বাঙময়
তোমার উষ্ণতা কেউ কেউ এখনো বুকের মধ্যে রাখে ভরে
তারপর তোমার বন্ধুরা একেএকে ফিরে আসে আসতে হয়
ক্ষণিক বিচ্ছেদ ছাড়া মৃত্যু কিছু নয়, মৃত্যু শুধুমাত্র কিছুদিন একাকী থাকার চিন্ময়
তাহলে কী করে তুমি বুঝবে বলো তুমি গেছো মরে।
তাহলে কী করে তুমি বুঝবে বলো তুমি চলে গেছো অন্য পারে
তুমি বেঁচে আছো কামে ঘামে গানে কল্লোল কল্যাণে ভারে।
এবাদুল হক। পশ্চিমবঙ্গ
মৃত্যুর পর - এবাদুল হক
By Ashram |
প্রকাশের তারিখ July 25, 2020 |
দেখা হয়েছে : 1809
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.