অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

মহাজন্ম - টিটোন হোসেন

By Ashram | প্রকাশের তারিখ March 16, 2024 | দেখা হয়েছে : 466
মহাজন্ম - টিটোন হোসেন

মুজিব মানে বাংলাদেশ
তেতুলিয়া-টেকনাফ।
মুজিব মানে সাহস নিয়ে 
অন্যায়ের প্রতিবাদ।

মুজিব মানে উন্নত শির
মাথা না নোয়াবার। 
মুজিব মানে মহাজন্ম
মহামানবের আবির্ভাব। 

মুজিব মানে অকুতোভয় 
বেঁচে ওঠার হুঙ্কার। 
মুজিব মানে অদ্রিশিখর 
অন্ধকারের বাতিঘর। 

মুজিব মানে মাতৃভূমি 
মাতৃভাষার অঙ্গিকার। 
মুজিব মানে তুমি আমি
পথচারী দুর্নিবার। 

মুজিব মানে রক্ত ভেজা
ত্রিশ লক্ষ জনতা।
মুজিব মানে সম্ভ্রম হারা
দু'লক্ষ বীরাঙ্গনার পিতা।

মুজিব মানে মুক্ত ভূমি 
আমার স্বাধীনতা।
মুজিব মানে রুদ্ধ কণ্ঠে 
জ্বলে ওঠা চিৎকার। 

মুজিব মানে রিক্ত নিঃস্ব 
উজাড় করা ভালোবাসা।
মুজিব মানে নতুন জন্ম
জন্ম প্রজন্ম গাঁথা। 

মুজিব মানে শীর্ণ দেহে
কলিজায় শক্তি সঞ্চার। 
মুজিব মানে সাহসী বীর
রুখে দেওয়া বঞ্চনা। 

মুজিব মানে বজ্রকণ্ঠ
কৈশোরের ত্রি শিখা।
মুজিব মানে স্বপ্ন দেখা 
উন্নত বাংলা।

মুজিব মানে ছোট্ট খোকা
দামাল ছেলে।
মুজিব মানে বিশ্ব বুকে
বাংলার পদচারণা।

মুজিব মানে ঘরে ঘরে ওড়া
বাংলার লাল সবুজ পতাকা।

টিটোন হোসেন 
সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ 
ধামরাই সরকারি কলেজ, ঢাকা

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.