অটোয়া, শনিবার ২১ ফেব্রুয়ারি, ২০২৬

মিথ্যে অহংকার

By Ashram | প্রকাশের তারিখ July 15, 2025 | দেখা হয়েছে : 32
মিথ্যে অহংকার

(সোহাগের করুণ মৃত্যুর প্রতিবাদে)

তটুকু হিংস্রতা দাওনি তুমি
হিংস্র প্রাণীর মাঝে
মানুষকে দিয়েছ তার চেয়ে বেশী
মনুষত্বের সাজে।
পাথরের আঘাতে ভাঙিলো যারা
পাঁজরের যত হাড়
তোমার সৃষ্টির শ্রেষ্ঠ বলে, আজো কি তুমি
করিছ লালন মিথ্যে অহংকার?
দূরের আরশ থেকে, সবটুকু দেখে
তুমিও নীরব নির্বিকার।
তোমার মনেও কি জাগেনি প্রশ্ন
শুধু একটি বার
কোন ভুলে কার হাতে দিয়েছিনু তুলে
মানুষের ভার?

অটোয়া, কানাডা

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.