অটোয়া, সোমবার ২২ জুন, ২০২৬

শরতের ছোঁয়া - নির্মল ভৌমিক

By Ashram | প্রকাশের তারিখ September 10, 2020 | দেখা হয়েছে : 1109
শরতের ছোঁয়া - নির্মল ভৌমিক

রুণ আলোর স্নিগ্ধ রুপে 
অঙ্গে এল শরতের ছোঁয়া, 
শরদিন্দু উঠল হেসে
কোথাও নেই বিষণ্নতা।

রুপের ডালা দিয়েছে খুলে
বাংলা মায়ের আদুরে কন্যা
বিষণ্ণতার ঐ নিঃসঙ্গতা ছেড়ে 
সুদূর হারাল অগ্নিক্ষরা।

বনে বনে উপবনে
ফুটল মাধবী ফুটল মল্লিকা 
নদীর ধারে কাশ বনে 
কোমল শুভ্র মায়া।

যৌবন ছুঁয়েছে আইল জমিনে 
ফলবে দারুণ সোনা
সাদা বক উড়ছে আকাশে 
নেই তার বাঁধা। 

শিউলি ফোঁটা ভোরের আলো 
সতেজ করে প্রাণ
দেউল সেজেছে নব সাজে
মনে পুজোর এলার্ম।।

নির্মল ভৌমিক
জেঠাগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.