অটোয়া, সোমবার ১৯ অক্টোবর, ২০২৬

একটি মানিক - রঞ্জনা রায়

By Ashram | প্রকাশের তারিখ June 17, 2020 | দেখা হয়েছে : 966
একটি মানিক - রঞ্জনা রায়

অনেকেই অংক কষে
লাফ দিয়ে হার্ডলস্ পেরোয় 
অংক কষে হার্ডলস্ পেরোবার মন্ত্রই
জীবনের খাতায় মজাদার পাটিগণিত।
চলার পথে ক খ গ ঘ
কে যে কখন প্রধান হয়ে ওঠে
আবার হিসেবের জটিলতায় হারিয়েও যায়!

ভালবাসার গনগনে রোদ্দুরে
এখন সংখ্যাতত্ত্বের খেলা বিশেষ জরুরি
সাফল্য ছোঁবার একটা বাহারি সিঁড়িতে
বসেছে ভালবাসা কেনার হাট বাজার
হারিয়ে যাচ্ছে জীবনের সোনালি আলো
ধন নয় মান নয় এখন শুধুই অংক কষা

আকন্ঠ তৃষ্ণায় খুঁজে বেড়াই সাত রাজার ধন এক মানিক
কে জানে কোথায়?
কে জানে কোথায়?

রঞ্জনা রায়। কলকাতা

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.