ছোট বেলায় শিখেছিনু প্রার্থনায় বসা
এ যেন নকল করে, না জানা সব অংক কষা।
কতটুকু বুঝেছিনু, কতটুকু নয়
যা কিছু শুনেছিনু, করেছিনু লয়
ইমাম দেখাতো শুধু শয়তানের ভয়।
অস্পষ্ট আলোর মাঝে, বিশ্বাসীর কাতার
কোথাও ছিল না ফাঁক শয়তান ঢুকার।
তারপরও চোখ খুলে দেখেছিনু কত শতবার
অবুঝ মনের মাঝে প্রশ্ন ছিল দুরন্ত দুর্বার,
শয়তানও কি নামাজ পড়ে, কি অবাক কারবার।
উচ্চকণ্ঠে থেমে থেমে ইমামের সতর্কবানী
হঠাৎ হৃদয় মাঝে প্রশ্ন দিল আনি
ইমামতো একা একা, সুবর্ণ সুযোগ
চারিদিকে খালি জায়গা পশ্চাৎ সম্মুখ
তবুও শয়তান কেন ইমাম বিমুখ?
একি কোন সমঝোতা দুজনার মাঝে
শয়তান দেবেনা বাধা ইমামের কাজে।
নাকি শয়তানের প্রয়োজন অগণিত সাধারণ লোক
অন্ধ বিশ্বাসে যাদের মারাত্মক ঝোক।
দেওয়ান সেলিম চৌধুরী। অটোয়া
ছোট বেলায় শেখা – দেওয়ান সেলিম চৌধুরী
By Ashram |
প্রকাশের তারিখ July 29, 2020 |
দেখা হয়েছে : 1448
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.