হৃদমন্দির যদি দেবহীনই থাকবে পড়ে -
তবে কেন জ্বেলেছিলে প্রেম দীপ?
সাজিয়েছিলে কেন হলুদ গোলাপে পুষ্পপত্র?
দিয়েছিল কেন গানের অর্ঘ্য!
পাঠিয়েছিলে কেন সকালে মিঠে রোদের চিঠি?
ঘন তিমিরে বেশ তো ছিলাম একাকী!
হঠাৎ কেনই বা উদয় হলে সূর্য হয়ে?
শূণ্যতাই যদি ছিল আমার শেষ উপহার,
তবে কেন দিয়েছিলে খনিকের পূর্ণতা?
ব্লটিং পেপার হয়ে কেন শুষেছিলে আমার চোখের জল?
শেষে যদি নিকোটিন- ই হবার ছিলো!
টুম্পা দে দাস
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর
নিকোটিন - টুম্পা দে দাস
By Ashram |
প্রকাশের তারিখ November 2, 2023 |
দেখা হয়েছে : 497
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.