সবকিছু বড় থেকে ছোট হয়ে আসলো
প্রকান্ড বিশ্বটাকে হাতের মুঠোয় পুড়ে চুম্বনরত পরিব্রাজকেরা
ক্লান্ত হবার আগেই ঘনিয়ে এলো সংজ্ঞাহীন অবেলা।
নিভন্ত প্রদীপের মত দাপাদাপি করে উঠল পৃথিবী !
ভালোবাসার মানুষগুলো কাছে গেলেই দূরে সরে যায় ঠিক দীগন্তরের মত।
অজস্র পথ হেঁটে এসে কোন উন্মাদ প্রেমিক প্রেয়সীর হাতে একটা লাল গোলাপ গুজে দিতে চাইলে
নড়েচড়ে ওঠে প্রেয়সীর এ্যামিগডালা। স্তম্ভিত বিশ্বের একটাই জ্বালা - করোনা !!
বৃত্ত ঢুকে গেছে বৃত্তের ভেতরে, চিত্ত ঢুকেছে চিত্তের ভেতরে,সুচের ভেতরে ঢুকে গেছে সুচ ;
অবুঝের ভেতরে লীন হয় বুঝ। বাঁচতে চাই, বাঁচতে চাই বলে আর্তনাদ করছে অগণিত মানুষ !
ধারাপাত পাল্টে ফেলেছে মৃত্যুর মিছিল। সুচারু সৎকার নেই !
আকাঙ্খিত ওষ্ঠকে দূরে ঠেলে দেয় সন্ত্রস্ত হৃদয়।
সবকিছু কাছে আসতে আসতে দূরে চলে যেতে থাকে।
এক ফর্দ চিরকুট নিয়ে হাজির আমাদের বিবস্ত্র পৃথিবী -
ডেকে বলে, "হাত ধোও, হাত ধোও, হাত ধোও। "
তবে কি দু'হাতে লেগে আছে মহাকালের বিষাক্ত কর্ম ?
ঠিক আছে, হাত ধোও। ধুয়ে ফেল ; তবে-
আর জোর করে কখনও নিওনা অদ্ভুত নারী সম্ভোগ, উপরির নামে নিওনা ঘুষ,
বিরুদ্ধবাদী বলে বন্দী করোনা রাজনৈতিক প্রতিপক্ষ, ধর্মের নামে হত্যা করোনা কোন মায়ের সন্তান।
হাত ধোও। ধুয়ে ফেল হাত। ভয় নেই পৃথ্বী জঠরের সন্তান। আবার হাসবে সূর্য ; কেটে যাবে রাত।
শেখ ফিরোজ । ফরিদপুর, বাংলাদেশ
কাছে আসতে আসতে বড় হল দূরুত্ব - শেখ ফিরোজ
By Ashram |
প্রকাশের তারিখ April 1, 2020 |
দেখা হয়েছে : 1174
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.