কোন্ সে মহাপ্রাণ, নাকি ধর্ম্মের অভিমান
যে এক বিধাতারে ভাঙ্গিয়া করিল খান খান।
যে যার সাধ্যমত দিল ভিন্ন নাম
বিধাতার মন বুঝিলনা তারা, করিল স্বার্থের কাম।
দল বাধি তারা করিল দখল, সমানে সমান
দু’চোখ বন্ধ করে, অন্ধসম, করিছে প্রনাম।
বিশ্বাস করিল সবাই নিজ নিজ ভাগে,
সবাই করিছে লড়াই, কার ধর্ম্ম আগে।
বিশ্বাসের কারাগারে বন্দি হয়ে শেষে
নিজেকে সাজালো মানুষ নানা রঙের বেশে।
নানা ভাবে সাজালো তারা তাদের কারাগার,
কোথাও আতর, ধূপকাঠি ধূপ, ফুলের সমাহার।
ময়নার মত বুলিছে বুলি, অর্থ জানা অনর্থ
নিজের ধর্ম্ম সবার বড়, এটাই বড় শর্ত।
ভয়ে ভীত চিত্ত, না বুঝে করিছে নৃত্য
আলোর মাঝেও অন্ধসম, ভাবখানা যেন ভৃত্য।
দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা।
ভয়ে ভীত চিত্ত - দেওয়ান সেলিম চৌধুরী
By Ashram |
প্রকাশের তারিখ October 1, 2020 |
দেখা হয়েছে : 1348
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.