সব ভুল
বসন্ত এসেছে
শীতের অভিলাষী শিশিরের জলে
ভিজে গেছে জীবনের ফুল
সব গুলো; জেগে আছি
আমি একা, আমার কাছে
আমি একা।
যত ছিল ভুল চলে গেছে
আপনারে নিয়ে গেছে,
জোসনার আলো খেলা করে
মনের গভীরে আঁকা আছে
সে তো সব ভুল।
প্রেমিকের চিঠি
ভেঙে ফেলেছি
সব কিছু হারিয়ে
প্রেমিকের চিঠি লিখে
দ্বিধায় মরেছি;
জীবনের আশালতা চলে গেছে।
যে নদী একার মত ছিলো
স্রোতের মাঝে হারিয়ে গেছে
অজানার গভীরে;
সুতনুর নিবিরে একাএকা
বড় একা কাঁদিলাম বসে।
নিত্য রঞ্জন মণ্ডল
সুন্দরবন, পশ্চিমবঙ্গ, ভারত
নিত্য রঞ্জন মণ্ডলের কবিতা
By Ashram |
প্রকাশের তারিখ January 21, 2020 |
দেখা হয়েছে : 995
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.