অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

চিরঞ্জীব সরকার এর কবিতা

By Ashram | প্রকাশের তারিখ February 7, 2020 | দেখা হয়েছে : 1108
চিরঞ্জীব সরকার এর কবিতা

কয়েকটি ফুল ও একটি মন

তিনটি রজনীগন্ধার স্টীক, দুটি লাল গোলাপ
আর এক মায়াবী হাসি দিয়ে তুমি মন কেড়েছিলে।
সবুজ শাড়ি, বাহারী চুড়ি আর বাঁকা চাহনীতে
সরল মনকে একেবারে উদাস করে দিয়েছিলে।
কিশোরী মন থেকে সদ্য প্রস্ফুটিত প্রেম এনে
আমারি বুকে রেখেছিলে।
অনেক বছর পেরিয়ে-
রজনীগন্ধার স্টীক তিনটি পঁচে গেছে
লাল গোলাপ দুটি শুকিয়ে গেছে,
শুধু মনে লেগে আছে মায়াবী হাসি
যে হাসি জন্ম দিয়েছিল যৌবনের প্রথম প্রেম।

সাইবেরিয়া

ভেলাডিভস্ক বন্দরের একটা জাহাজ থেকে ফোন করেছিলাম
আলাস্কা পেরিয়ে জর্জ ওয়াশিংটনের দেশে
রিং বেজেছিল, কেউ ধরেনি।
আমার চোখের কোনে জমানো অশ্রুবিন্দু নজরে এসেছিল
সরুঘরে লুকানো এক স্টর্ক পাখির।
ব্যথা ভাগাভাগি করতে ওর কাছে গেলাম
স্টর্ক পাখিটি বলল শীত এলে আমি যখন উড়ে যাব
তখন তোমার বার্তা আমি পৌঁছে দেব গন্তব্যে।
আমি বললাম তুমিতো যাবে কারকোরাম, হিন্দুকুশ
হিমালয়, এ্যাডাম পিকস্ অতিক্রম করে সিংহলের কিনারে
আমার প্রেয়সী তো আটলান্টিকের ওপারে।
স্টর্ক পাখিটি কেন জানি থেমে গেল
পাখিটির চোখে জমে যাচ্ছে অশ্রুবিন্দু
গত বছর শীতে ওকে গুলি করেছিল
ঐ অঞ্চলের এক শিকারী
আমি বললাম এসো আমরা দুজনেই এবার কাঁদি।

চিরঞ্জীব সরকার । অটোয়া, কানাডা

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.