অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

নক্ষত্রভাঙা রাত - অরিন্দম চট্টোপাধ্যায়

By Ashram | প্রকাশের তারিখ October 17, 2024 | দেখা হয়েছে : 461
নক্ষত্রভাঙা রাত - অরিন্দম চট্টোপাধ্যায়

রণ্য জুড়ে স্মৃতিসংসার
স্বপ্নবীজ  ভেঙে গিয়ে
কাঁচের মতো ছড়িয়ে যায়

স্বর্ণলতার মতোন জড়ানো ভালবাসা
ময়ূরপালকের মতো মসৃণ
এখন উড়ে যাওয়া মেঘের মতো

যে দৃষ্টিকে অনুসরণ করে
দিগন্ত ছুঁতে চেয়েছিলাম
সে এখন আলোকবর্ষ দূরে

এখন নিজের ভেতর নিজেকে খুঁজি
যেন খনন  করে করে
আরও খুঁজতে খুঁজতে
নক্ষত্রভাঙার মতো রাত নেমে আসে
দৃশ্যহীন হয়ে যাই...

অরিন্দম চট্টোপাধ্যায়
বেহালা, কলকাতা

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.