মাঝে মাঝে প্রশ্ন জাগে, মনের মাঝে,
শয়তান গড়েছিলে তুমি, সে কোন কাজে?
পৃথিবী নামের এই দুর্লভ গ্রহ
তার সাথে অগণিত মানুষ সহ,
শয়তানের হাওলা করে দিয়েছিলে তুমি।
শয়তানও এ সুবর্ণ সুযোগ নিয়েছিল চুমি।
তুমি গেলে ঊর্ধ্বাকাশে, আরসের পর
শয়তান বাঁধিল হেথা মজবুত ঘর।
সর্বত্র বিচরণ তার, রাখে মনের খবর
জ্বরা নেই, মৃত্যু নেই, কি অদ্ভুত বর।
যাদের প্রয়োজন ছিল, আয়ু দিলে সংক্ষিপ্ত করি
শয়তানকে সব দিলে, দু’হাত ভরি।
তোমার কীর্তিকলাপ বুঝিতে না পারি।
মানুষেরে দিলে বাণী, শয়তান আছে পিছে
মানুষতো তুচ্ছ প্রাণী, কি ক্ষমতা আছে
সব কিছুর ঊর্ধ্বে উঠে, শয়তান থেকে বাঁচে।
তুমিও কি খাওনি ধোঁকা, শয়তানের কাছে।
কি সুন্দর তোমার গড়া, বেহেস্তের বাগান
ফল, ফুল সব ছিল, ছিল দুটি প্রাণ।
শয়তানের শয়তানীতে সব খানখান,
তুমিও রইলে দূরে নিয়ে অভিমান।
এখনো সময় আছে, বন্ধ করো নরকের দ্বার
শয়তান হেরে যাবে, রহিবেনা কিছু করিবার।
দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা
বুঝিতে না পারি - দেওয়ান সেলিম চৌধুরী
By Ashram |
প্রকাশের তারিখ September 12, 2020 |
দেখা হয়েছে : 1476
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.