অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

ক্ষণিকের ভাবনা - ডাঃ সুভাষ চন্দ্র সরকার

By Ashram | প্রকাশের তারিখ June 27, 2022 | দেখা হয়েছে : 686
ক্ষণিকের  ভাবনা - ডাঃ সুভাষ চন্দ্র সরকার

বার দেখা হবে নীল সাগরের পারে 
নীল  আকাশের নিচে ;
আসবে না তুমি নীল আঁচল উড়িয়ে, 
দু মেরু থেকে দু জনে যাবো 
কিন্তু ;দেবে না হাত টি বাড়িয়ে। 

মনের গভীরে ক্ষত চিহ্ন চাপা দিয়ে 
মুখে শুকনো হাসির রেখা ফুটিয়ে 
বলবে ;তুমি কেমন আছো? 
নীল সাগরের দিকে তাকিয়ে বলবো 
সাগরিকা" সবাই য়ের  সাথে 
তুমি  যেমন আমায়;রেখেছ।

উদাসী হয়ে বলবে তোমার কলম 
থেকে বেরিয়ে আসুক নতুন নতুন সৃষ্টি ;
নতুন  নতুন উপস্থাপনা,
ছড়িয়ে পড়ুক দেশ থেকে বিদেশে ;
ইটালি রোম থেকে কানাডা, 
নিভৃতে বসে পড়বো তোমার সৃষ্টি, 
সিক্ত চোখে আপ্লূত হবো
তোমার সৃষ্টির সন্মননা।।

ডাঃ সুভাষ চন্দ্র সরকার
উত্তর চব্বিশ পরগণা, প,ব 
ভারত

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.