অটোয়া, সোমবার ১৯ অক্টোবর, ২০২৬

কখনোকি পাবো তারে - জাহিদ হাসান

By Ashram | প্রকাশের তারিখ November 1, 2023 | দেখা হয়েছে : 1320
কখনোকি পাবো তারে - জাহিদ হাসান

একদিন আমি ঘুমিয়ে আছি
আপন বিছানায়,
হঠাৎ করে স্বপ্নের মাঝে 
মনটা চলে যায়।

দেখি সেথায় বসে আছি
পড়ার টেবিলে,
হঠাৎ করে কে যেন এসে
মাথাটা দিলো বুলে।

তার দিকে না তাকিয়েই
বললাম তারে আমি,
কবিতা লিখছি কে ওগো তুমি
করোনা দুষ্টামি। 

বললো আমায় চিকন কণ্ঠে 
তাকাবেনা মোর দিকে,
তাকালে কিন্তু পালিয়ে যাবো
তোমাকে একা রেখে।

বললাম তারে কোমল স্বরে
কে ওগো তুমি….
এসেছো কেন একা?
বললো তোমার স্বপ্নের প্রিয়া
করতে এসেছি দেখা।

এ কথা শুনে যেই তাকালাম
ভেঙে গেলো মোর ঘুম,
চারদিকে শুধু অন্ধকার
একেবারে নিঝুম।

তখন বাজে রাত বারোটা
ঘুম আসেনা আর,
একটা চিন্তাই তখন আমার 
কবে দেখা পাবো তার।

যত বই পড়ি যতো কথা শুনি
সবই একই লেখা,
আমি তোমার স্বপ্নের প্রিয়া 
করতে এসেছি দেখা।

মেঘের ডাকেও সেই কথা বাজে
নদীরও কলতানে,
ফুল পাতাতেও সেই কথা লেখা
ভ্রমরেরও গানে গানে।

পাখির গানেও একটাই কথা
গেয়ে যায় সুরে সুরে,
শুনে যাই আর ভাবতে থাকি
কখনোকি পাবো তারে?

জাহিদ হাসান
রংপুর, বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.