ভেবেছিলাম উঠবো বিকশি
শুনবো তোমার মধুর বাঁশি
ভেবেছিলাম দেখবো চোখ খুলি
সুখে দুঃখে হাসি কান্নায়
সকলে করছে কোলাকুলি!
ভেবেছিলাম সবারে রাখবো মনে
বাঁশির সুরে নিদ্রায় জাগরনে!
হারিয়ে গেল সেসব শত হাজার স্মৃতি
সজল চোখে অন্তরে হারাই শকতি!
এখন
একা একা প্রাণের সাথে বলি কথা
কেউ আসে না পাশে, বোঝেনা ব্যাকুলতা
খেলা শেষে দেখবো কি শেষে মরীচিকা র হাতে
নবপ্রভাত -আলো মিশেছে ঘণ আঁধারেতে???
সত্যেন্দ্রনাথ পাইন। পশ্চিমবঙ্গ
আঁধার মরীচিকা - সত্যেন্দ্রনাথ পাইন
By Ashram |
প্রকাশের তারিখ June 23, 2021 |
দেখা হয়েছে : 855
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.