অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

তপনকান্তি মুখার্জি'র কবিতা

By Ashram | প্রকাশের তারিখ February 23, 2021 | দেখা হয়েছে : 829
 তপনকান্তি মুখার্জি'র কবিতা

আত্মমগ্ন 
বিধবার সিঁথির মতো সাদা রজনীগন্ধা ফোটে 
সসম্ভ্রম শূন্যতায়। একলা নক্ষত্র নির্নিমেষ 
চেয়ে থাকে তার দিকে নীরব সংলাপে। কাঁপা 
কাঁপা বাতাস বয় ছিপছিপে সময়ের উলংগ 
প্রেক্ষাপটে। তাকিয়ে থাকা নক্ষত্র আবেশে বন্ধ 
করে চোখ। ফুল বাঁচে গন্ধে, সংলাপ 
অনুভবে। অদ্ভুত আলো খেলে বাগানের কোণে। 

চৌহদ্দি 
ধ্বংসস্তুপ থেকে বেঁচে ওঠা ফিনিক্স পাখি 
আজও ভোরের আলোয় ডেকে বলে, 
' ফুচকাওয়ালার ঘন্টি আর হাতরিকশার 
ঘন্টি দুটোই সংগ্রামী জীবনের টিপছাপ।' 

তপনকান্তি মুখার্জি। পশ্চিমবঙ্গ 

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.