রক্তে খেলা করে আদিম বিষ
রক্তের সাথে মিশে যেও না
মনে যখন কালবোশেখী বাইরে তখন
আষাঢ়ের ঘনঘটা
ফুলের ভালোবাসা নাও
প্রেমিক হও
বৃষ্টি নেমে এলে
বৃষ্টির অঝোর ধারায় ডুবে যাও
মলিনতা সব ধুয়ে মুছে যাক
পাহাড় বন জঙ্গলে সমুদ্রের নোনা জলে
ভাসে মনুষ্যত্ব
দর কর না
রক্তে খেলা করে আদিম বিষ
একেবারে রক্তের সাথে মিশে যেও না…
কমল কুজুর
দিনাজপুর, বাংলাদেশ
পাখির বর্ষা - কমল কুজুর
By Ashram |
প্রকাশের তারিখ June 26, 2021 |
দেখা হয়েছে : 878
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.