ট্রেনের প্রতিটি কামরা
এক-একটি স্বপ্নের আস্তাবল।
বয়ে নিয়ে চলে ঠিকানার ডাকবাক্সে।
কৃপণতা করেনা।
যে চোখগুলো ছোট্ট জানলার গর্ত দিয়ে
বৃহৎ আকাশের আলো মাখে,
তারা পরিশ্রমী, অলস নয়।
রোজ খরচের পকেট থেকে
একটা দুটো ইচ্ছে যারা বিলিয়ে দেয়,
তারা ভালোবাসে, ভালোবাসাকে।
অনেকটা সময় কাটে,
যাত্রাপথ বেশ দীর্ঘ।
আসলে লম্বা সফরে দু-একটা স্বপ্নকে
কাছ থেকে না দেখলে,
বদল জীবনের স্বপ্নকেও
গল্প মনে হয়।
সাফিকুল ইসলাম
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
বদল জীবন - সাফিকুল ইসলাম
By Ashram |
প্রকাশের তারিখ December 13, 2022 |
দেখা হয়েছে : 652
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.