চাঁদ ওঠেছে ফুল ফুটেছে
চাঁদ ওঠেছে ফুল ফুটেছে
বকুলতলে আয়
সাপের পিঠে ব্যাঙ নাচে
নাঁও ছুটেছে বাঁয়।
গোলাপ-জবা-কদম-কেয়া
হাসনাহেনা বেলি
সকাল-বিকাল সময় পেলে
মনের সুখে খেলি।
পুকুর জলে চাঁদের কিরণ
শাপলা ফুলে হাসি
গাছের পাতা নড়ছে যে কী
পাখির কন্ঠে বাঁশি।
জোছনার ফুল
আকাশের বাঁকা চাঁদ
জোছনার ফুল
তেল দিয়ে বাঁধে দাদু
আয়নার চুল।
দুই পাশে দুই বেনি
লালফিতা নাচে
আয় বলে ডাক দিলে
ছুটে আসে কাছে।
মাঝে মাঝে আয়না
খোঁপা করে চুলে-
দাদু এসে আয়নাকে
নেয় কোলে তুলে।
খোরশেদ আলম
ঢাকা, বাংলাদেশ
খোরশেদ আলম এর দুটি ছড়া
By Ashram |
প্রকাশের তারিখ August 24, 2021 |
দেখা হয়েছে : 1029
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.