অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

আবারও জেগে ওঠো - রমজান আলী খন্দকার

By Ashram | প্রকাশের তারিখ June 24, 2020 | দেখা হয়েছে : 994
আবারও জেগে ওঠো - রমজান আলী খন্দকার

মি তোমার ভাষায় বলবো কথা,
লিখবো
সমাজের করুন বঞ্চনা,দুর্নীতি,উৎপাত আর নিপীড়নের গল্প।

শুনবে? 
না শুনলে চোখ বুলিয়ে দেখ
খবরের কাগজে।
কি দেখলে?
চোখে পড়ে কি নিত্যনতুন কতো খুন, রাহাজানি আর ধর্ষণের শত শত গল্প।
কিংবা চিকিৎসা না পেয়ে মানবতার মৃত্যু,কতো মায়ের আহাজারি।

জানি চশমার ফ্রেমে বন্ধি তোমার বিবেক এখনো শিউরে ওঠেনি।
তাহলে কি তুমি ভিন্ন কিছু খুঁজছ? 
কেন?
দেখতে পাওনা অক্সিজেন সিলিন্ডার নিয়ে কতো কাড়াকাড়ি।
কিংবা ক্ষুধার জ্বালায় মরছে শত পথের ভিখারি। 
নাকি দেখনি বালিশ,পর্দা,টেস্টটিউব নিয়ে দুর্নীতির কেলেঙ্কারি।
নাকি শুনতে পাচ্ছ না  দরিদ্রের আর্তচিৎকা,মধ্যবিত্তের পরাজয় মেনে নেওয়া।

তারপরও তুমি আজ নিরব কেন?
কোথায় গেল তোমার সেই বিদ্রোহী বজ্রবাণী?
কেন তুমি আর ন্যায়ের মিছিলে রাজপথে নেই?

জানি তোমার সেই বিবেক আজ মরে গেছে।
তুমি এখন অন্ধ,বধির,কাপুরুষ,ব্যার্থ এক মুক্তি সেনা।

কেন ভুলতে চাও রাজপথ কাঁপান সংগ্রামী সে ভাষণ?
কিংবা শত্রুর বিরুদ্ধে নির্ভয়ে অস্ত্র ধারণ। 
নতুবা ফিরে পাওয়া রক্তক্ষয়ী স্বাধীনতা।

তারপরও কেন আজ তোমার ভিতরের নুরুলদীন জেগে ওঠেনা?
কেন আবারও দেওনা ডাক, 'জাগো বাহে কোনঠে সবায়'।

রমজান আলী খন্দকার। বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.