তুমি চাইলে ভালোবাসতে পারি-ঘৃণাও করতে পারি
তুমি চাইলে সুখের ভেতর দুঃখের পাখি পোষতে পারি
তুমি চাইলে পৃথিবীকে স্বর্গ বানিয়ে
তোমার হাতে তুলে দিতে পারি
তুমি চাইলে নরকেও ভালোবাসার
পোস্টার টানাতে পারি
তুমি চাইলে আবার স্বর্গ-নরক এক করে দিতে পারি
তুমি চাইলে তীব্র সুখের ভেতর সুতীব্র যন্ত্রণার
সুনির্মল সুর রচনা করতে পারি
তুমি চাইলে দূর আকাশে রুপোলী নক্ষত্রের ভিড়ে
তোমার কমনীয় মুখের 'পোট্রেট' আঁকতে পারি
তুমি চাইলে ভালো বাসতে বাসতে মরেও যেতে পারি
তুমি চাইলে শ্রাবণের ঝড়োহাওয়ায় মিশে
কষ্টযাদুর খেলা দেখাতে পারি
তুমি চাইলে কালকূটের ঠোঁটে চুম্বন এঁকে তোমাকে চমকে দিতে পারি
তুমি চাইলে আমি মৃত্যুকে নিয়ে ঘর বাঁধতে পারি
আমি জেনে গেছি মৃত্যু আর তুমি
আমার দুর্বোধ্য জীবনের অনধিগম্য পথের সহযাত্রী আমি মরেছি সেদিন-জন্মেছি যেদিন
তোমার জন্য জন্ম এড়াতে পারিনি
মৃত্য এড়াবো কী করে ?
এখন তুমি, আমি, মৃত্যু-হাঁটছি সমান্তরাল
কোনো এক মহাকালের কৃষ্ণ ছায়ায়
যেখানে তুমি চাইলেও আর প্রত্যাবর্তনের
কোনো সুযোগ নাই !
মুতাকাব্বির মাসুদ । শ্রীমঙ্গল, বাংলাদেশ
তোমাকে চমকে দিতে পারি - মুতাকাব্বির মাসুদ
By Ashram |
প্রকাশের তারিখ April 5, 2020 |
দেখা হয়েছে : 969
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.