সময়কে দু আঙুলের ফাঁকে গুঁজে দিয়ে
দিয়াশলাই জ্বালাই,
পায়ের ওপর পা তুলে আয়েশ করে
সুখ টান দেই
আরামে চোখ বুজে আসে;
তোমাদের হাঁসের ডিম মার্কা গোল চোখের
চাহনিতে আমার কিচ্ছু যায় আসে না;
পূর্ব জন্ম থেকে কেবলই সময় আমাকে পোড়াচ্ছে
ভেতরে তাই জন্ম নিয়েছে সহস্র অগ্নিগিরি;
জীবন পিঠ চাপড়ে একদিন বললো:
আর কত দিন এভাবে জ্বলে পুড়ে ছারখার হবি
এবার ঘুরে দাঁড়ানোর মন্ত্র শিখে নে;
জীবনের কাছ থেকে পাঠ নিয়ে
সময়ের মুখে আগুন ধরাই
আর ধোঁয়ার রিং বানিয়ে ভাসিয়ে দেই বাতাসে।
আসিফ আলতাফ
২১.০৩.২৪
খুলনা, বাংলাদেশ
বার্নিং টাইম - আসিফ আলতাফ
By Ashram |
প্রকাশের তারিখ March 25, 2024 |
দেখা হয়েছে : 452
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.