কল্পলোকের গল্পগুলো
যায় না বলা কোনোকালে
অনুভবে যায় যে বুঝা
দোদুল মনের ছলে কলে।
স্বাদ পেতে সেই গল্পগুলোর
ভুবন ভুলা কল্পতরুর ছল,
কত দিনের কত সাধন
নিশি দিনের কেটে যায় ক্ষণ।
তবু তারে খুঁজে ফিরে
বুকের মাঝে করে যে লালন
হৃদয় মাঝে আসন পেতে
বসে সদা করে বিচরণ,
কুহকিনীর মনের যত
গল্প কথা করে যে বুনন।
মনের মধ্যে সদা ভয়
তারি তরে করেছে যে সৃজন
শুচি কর এ ধরার সকল
পঙ্কিলতার করো গো মোচন।
মনের যত কথা আমার
আনমনে হয় না বলা
কল্পলোকের গল্পগুলো
যায় না কভু আত্মভোলা।
তোমার দৃষ্টি করেছে সৃষ্টি
আলোকময় এ বিশ্ব ভুবন
তোমার অনুভব পেলে
আন্দোলিত হয় দোদুল মন।
রাহিমা আক্তার
গাজীপুর, বাংলাদেশ
অনুভূতি - রাহিমা আক্তার
By Ashram |
প্রকাশের তারিখ November 24, 2020 |
দেখা হয়েছে : 1001
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.