তোমার কুসুমকাননে আজ আমি প্রেমের গান গাই না
আমার গানগুলো কোনদিন সভ্য ছিলো না
সেগুলো না ছিলো শ্রুতিমধুর না ছিলো প্রাণসঞ্চারী
স্মৃতিকাতরতা আমার প্রেমের প্রেসক্লাবে
ফিরিয়ে আনে যন্ত্রণার পুষ্পহীন গ্ৰীষ্মমণ্ডলীয় অভিসার
জীবনের আমলনামা ধরতে পারেনা ব্যঞ্জনার মধুরতা
রাজমুকুট পরিহিতা যে মানবী নাম তার মধুমিতা
কোনো এক বসন্তের ভোরে ভালোবাসার ফুল দিয়ে
বলেছিলো " তোমার ভালোবাসার নদীতে সাঁতার কাটবো "
সেই কবে সুকুমার রায়ের পাগলা দাশু পড়ে
বাউন্ডুলে স্বভাব তীব্র থেকে তীব্রতর হয়
নজরুলের শিউলি মালা আমি আর কুড়াতে পারিনি
ভেবেছিলাম জসীমের নকশী কাঁথার মাঠের সাজু সেজে
চিরন্তন বিরহের বাঁশিতে সুর তুলবো
অভিমানী রূপাই স্বামী সন্তান নিয়ে আজ দারুন ব্যস্ত
আর্জেন্টিনার ষোড়শী ভিক্টোরিয়া ওকাম্পো
পেতে চায় মনীষাদীপ্ত কবিগুরু রবীন্দ্রনাথের যন্ত্রণাঘাত
আর নার্গিস! তার অশ্রুগুলো যেন বেদানার শিশির ফোঁটা
বসন্তকোকিলের বেদনার গান আমি আর শুনি না
আমার প্রেমনদী সেই কবে শুকিয়ে গেছে ।
নওগাঁ সদর, নওগাঁ
আমার প্রেমনদী শুকিয়ে গেছে
By Ashram |
প্রকাশের তারিখ June 8, 2025 |
দেখা হয়েছে : 551
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.