অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

করোনা - জান্নাতুল পারভীন

By Ashram | প্রকাশের তারিখ July 7, 2020 | দেখা হয়েছে : 1097
করোনা - জান্নাতুল পারভীন

‘করোনা’ তুমি শুধু ধ্বংসের খেলায় মেতেছো
বহমান সমুদ্রের ঢেউয়ের মতো
যেখানে খেলা করে না অবাধ কুমারীর ইচ্ছে ঘুড়ি
স্বপ্নগুলো বালুর ঢিবির মতো ভেঙে যাচ্ছে প্রতিনিয়ত
অস্থির করোনাস্রোতের স্পর্শে।

একটানা বেজে চলেছে অ্যাম্বুলেন্সের ধ্বনি
আর কত করোনা? 
আর কত ধ্বংসের পরে মিলবে মায়ের মুখের হাসি!
কবে শুনবো সুদিনের আহ্বান
মুক্ত মনে আগামি শিশু খেলবে ধরণীর পটে

সীমাহীন বন্দীজীবনে হাঁপিয়ে উঠেছে
ব্যস্তমুখর জীবনযাত্রায় ছুটেচলা মানুষগুলো
অচেনা আতঙ্কে কাটছে সময় - কখন ছুয়ে যায় ‘করোনা’!
কেউ নিঃসঙ্গতায় বেসামাল - ঢলে পড়েছে আত্মঘাতিতে
কেউ আবার করোনার চেয়ে নিজেকে শক্তিশালী ভেবে 
বিয়ে বন্ধনের আনন্দে লিপ্ত -
অদ্ভুত অনুভূতি জাগে মনের গহীনে

প্রভাতে স্বাধীনতার শ্লোগানে মুখরিত প্রকৃতি আর 
পশুপাখি কিচিরমিচিরে আন্দোলনরত
যেনো বহুকালের পরাধীনতার শৃঙ্খল ভেঙেছে তারা
বিস্ময়ে অপলক চেয়ে থাকি -

অনুভূতির দ্বারে অদৃশ্য কল্পনা কড়া নাড়ে থেমে থেমে
মানুষে মানুষে হানাহানি, ব্যভিচার-খুন, অন্যায়-অনাচারে
অতীষ্ট মহান সৃষ্টিকর্তা,
কর্তব্যের খেলায় মেতেছেন - একে বলে সৃষ্টিকর্তা!!

জান্নাতুল পারভীন। বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.