গ্রীষ্ম গেছে অনেক আগে
বসন্ত বেশ দূরে
শীতে কাহিল কোকিল পাখী
গায় না মোটেই সুরে ।
যেদিকে তাকাই ঝাপসা দেখি
কুয়াশার মেঘ ঘেরা
পাতা ঝরা গাছ দাড়িয়ে আছে
লাগছে তাদের নেড়া ।
টপটপিয়ে রস পড়ছে
খেজুর গাছে হাড়ি
বাগান জুড়ে রঙিন ফুলে
লাগছে মজা ভারী ।
রাত বাড়ছে, হিম পড়ছে
আগুনে বেশ মজা
হচ্ছে ভাজা পিঠে-পুলি
মন্ডা-মিঠাই-গজা।
শীত এসেছে শীত এসেছে
ভাবনা সবই মিঠে ?
সবার জোটে শীতের কাপড় ,
পুলি এবং পিঠে?
প্রিয়রঞ্জন পাল
উ:দিনাজপুর, পশ্চিমবঙ্গ
শীতের ছবি - প্রিয়রঞ্জন পাল
By Ashram |
প্রকাশের তারিখ December 31, 2019 |
দেখা হয়েছে : 1402
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.