অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

অমৎসর মনুষ্য - কাদের চৌধুরী

By Ashram | প্রকাশের তারিখ August 5, 2018 | দেখা হয়েছে : 2124
অমৎসর মনুষ্য - কাদের চৌধুরী

ব হত্যাই হত্যা হয় না। 
সব মরণই মরণ হয় না। 
তোমাকে হত্যা 
হিমালয়ের চেয়েও ভয়ংকর ভারী 
তোমার মরণ 
কারবালা কুরুক্ষেত্রের  চেয়েও হৃদয়বিদারী। 

তাই এ মরণের বায়ুকনা 
বারবার ফিরে আসে
স্বাধীনতার প্রতিটি  ভোরে 
পদ্মা পাড়ের ঘাসে ঘাসে 
বাংলার প্রতিটি ঘরে 
প্রতিটি পবিত্র ভ্রূণে 
গাইতে জীবনের জয় বন্দনা। 

তোমার প্রিয় উচ্চারন গুলোর পরমাণু 
শত্রুর দুর্গের  চেয়েও শক্তিমান 
আকাশ স্পর্শী তোমার ধ্বনি অম্লান 
পলিমাটির কোমলতায় তোমার হৃদয়    
জাগ্রত অক্ষয় 
শাশ্বত গন-অভ্যুথান। 

তুমি  বুরজোয়া বাণিজ্যিক বিজ্ঞাপন নও 
তুমি  ধর্মীয় চতুর অবতার নও 
তুমি  স্বাভাবিক বিরল আটপৌরে মধ্যবিত্ত 
তুমি  ভুখা মিছিলে বিস্ফোরিত বিদ্যুৎ  
তুমি  ধোঁকা শঠতার মিথ্যার ঊর্ধ্বে 
চিত্তে আদর্শের মশাল,  কৃষকের  স্বার্থে 
বৃষ্টি ভেজা জনসভায় গনমুক্তি-দুত।

কাদের চৌধুরী
মন্ট্রিয়ল, কানাডা।
Sulaqc55@gmail.com

 

 

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.