স্মৃতিতে তোমার ঐশ্বর্যে ভরা শত গল্পে গাঁথা,
অনুপ্রেরনায় শক্তি যোগায় তোমার বজ্রধ্বনি।
রক্ত ঘামে মেশা মানুষের আপসহীন অন্তরে,
দেয় জুড়ে তোমার আঁকা বিজয়ের পংক্তিগুলি।
সুখ তাঁরার আস্থা, ধ্রুব তাঁরার মতই পথের নির্দেশনা,
আজ অবধি করছে নির্মাণ - আকড়ে দেশের মাটি।
রাখালের বাঁশিতে আজও বাজে জয় বাংলা তোমার সুরে,
সোনার বাংলা গানে উঠে ভেসে তোমার স্বপ্নের প্রতিছবি।
রক্ত ঋণে ভাসে জাতি পনরই আগস্টের গ্লানির প্লাবনে,
লাভার মতই করে সৃষ্টি তোমার কল্পনার অপূর্ব পটভূমি।
ছড়িয়ে সোনা ফলা মাঠে আর ধানসিঁড়িটি প্রতিটি বাঁকে,
বন্ধু থেকে পিতা তুমি নকশি কাঁথায় দেশের প্রতিটি বুননি।
শাহ্ বাহাউদ্দীন শিশির
আগস্ট ১৫, ২০১৯
অটোয়া, কানাডা।
বন্ধু পিতা -শাহ্ বাহাউদ্দীন শিশির
By Ashram |
প্রকাশের তারিখ August 15, 2019 |
দেখা হয়েছে : 1154
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.