অটোয়া, সোমবার ১৯ অক্টোবর, ২০২৬

ভুলে গেছি - সিদ্ধেশ্বর হাটুই

By Ashram | প্রকাশের তারিখ June 23, 2023 | দেখা হয়েছে : 566
ভুলে গেছি - সিদ্ধেশ্বর হাটুই

আমরা ভুলে গেছি আজ দিতে সম্মান- যারা সম্মানীয়,
নিজে চাইলে পাবে কোথায়? সে যে নয় তোমার জন্য।
পিছন ফিরে তাকিয়ে দেখো ছিল সম্মান বড় সম্পদ
যারা দিয়েছিল পেয়েছিল তারা, করেছিল নিজেদের ধন্য।
বর্তমানে তা কোথায় হারিয়ে এসেছে অসম্মানের জোয়ার
সকলেই চলে নিজের খেয়ালে, কেউ করে না কাউকে কেয়ার।
ছোটরা এখন বড়দের মানে না, মানে না গুরুজন
সমাজটা এখন বদলে গেছে, কাউকে কিছু বলার নেই অধিকার।
পূর্বে যারা ছিলেন বয়স্ক ছোটদের করতেন শাসন
ভয়-ভালোবাসা সবই ছিল, নাই বা হোক তার আপন।
দিকে দিকে আজ সম্মানহানি, কে নেবে এর দায়?
সকলেই দেখছে অবাক হয়ে, খারাপ সকলের মন।
কে যে কোথায় পড়বে বিপদে বোঝার নেই উপায়!
কে থাকবে সঙ্গে তোমার, মুখ ঢাকবে কোথায়?
যেখানেই যাবে দেখবে একই, উত্তম কিছু তো নাই
আগে অনেক ভালো ছিল, আমরা যারে ফেলেছি ধরে চিতায়।
অর্থ দ্বারা সম্মান কখনো যায় না ধরে রাখা ……
নিজেকে কর যোগ্য, পাল্টে দাও জীবন যাপন।
চাইলেও আর পাবে না তো -সেই পুরানো সুখের দিন
চলুক প্রয়াস সবার মাঝে আছে যত নোবিনা নবীন-প্রবীণা প্রবীণ।

সিদ্ধেশ্বর হাটুই
বাঁকুড়া, পশ্চিমবঙ্গ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.