সবুজ পাতার হাসি
সবুজ বৃক্ষ সবুজ জামা
সবুজ গাছের পাতা
সবুজ গাছের পাতা যেন
নীল আকাশের ছাতা।
সবুজ হাসি রাশি-রাশি
ঘন সবুজ ছায়া-
চোখ জুড়ানো মন ভোলানো
রূপে দারুণ মায়া।
চোখ সরেনা মন ভরেনা
সবুজ পাতার হাসি
সবুজ বৃক্ষ সবুজ জামা
সবাই ভালোবাসি।
ঘোমটা পরা মেয়ে
শাড়ি পরা একটি মেয়ে
বউ সেজেছে আজ
রূপ যেন নয় চাঁদেরকণা
রূপের কারুকাজ।
চাঁদের হাসি বাঁধ ভেঙেছে
সেই মেয়েটির ঠোঁটে
পুষ্প জবা গোলাপ যেনো
আঁধার ঘরে ফোটে।
ঘোমটা পরা লাজুক মেয়ে
বউ সেজেছে বউ
চাঁদের হাসি বাঁধ ভেঙেছে
মন করে মউমউ।
খোরশেদ আলম
ঢাকা, বাংলাদেশ
খোরশেদ আলম-এর দু’টি ছড়া
By Ashram |
প্রকাশের তারিখ December 21, 2020 |
দেখা হয়েছে : 1043
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.