তোমার কাছে ভোর চেয়েছি
বৃষ্টিভেজা রাত
সুখপাখিরা মেলছে ডানা
ধরতে গিয়ে হাত।
বিষণ্ণতার ঝড় এলেও
মন করেছি শক্ত
নিজের মাঝে সান্ত্বনাটা
ভয়কে রেখে সুপ্ত।
জোনাক পোকা জ্বালিয়ে আলো
দূর করেছে কালো।
চাঁদের মাসি হাসছে সদাই
এইতো আছ ভালো।
মিলনমেলার এ এক খেলায়
জিতছি আমি রোজই
তাই না দেখে ইচ্ছে আমার
অনেকটা কাল বাঁচি।
শম্পা চক্রবর্ত্তী
চট্টগ্রাম, বাংলাদেশ।
মিষ্টি ভালবাসা - শম্পা চক্রবর্ত্তী
By Ashram |
প্রকাশের তারিখ April 6, 2019 |
দেখা হয়েছে : 1340
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.