কে গো তুমি স্বপ্ন সারথি
ধুনন পাড়া গাঁয়ে।
অন্ধকারের পথে
তোমার কঠিন কারুকার্য।
কি দারুন বুদ্ধিমত্তা
সন্ধিতে ঘটাও বিচ্ছেদ।
যৌবনের কি উদ্দিপনা
যখন ঘুমিয়ে থাকি অন্ধকারে দেশে
আলোক সত্তা এসে প্রিয় তার সাথে কথা।
পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত
যেন আমার কক্ষ পথের মতো খর্ব
পা ফেলতেই শেষ।
মূহুর্তের মাঝেই ঘুরিয়ে আনে কতো দেশ।
ঝোপ ঝাড় পাহাড় পর্বত সুমুদ্র'পর
ফুল ফল তরু লতা মনোমুগ্ধকর
সুভাষ গন্ধ নিত্য ছন্দ
পৃথিবীর শেষ প্রান্তে আমার পদাংকো
আমি বীরত্বের গর্বে ভরে উঠি।
ঘুম ভেঙ্গে দেখি ঠিক
বিছানায় পড়ে আছি
যত সব অসম্ভব বাস্তব।।
মাহফুজ ইমরান। বাংলাদেশ
স্বপ্ন - মাহফুজ ইমরান
By Ashram |
প্রকাশের তারিখ September 13, 2020 |
দেখা হয়েছে : 1214
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.