পাতাঝরা চৈত্র শেষে
পাতাঝরা চৈত্র শেষে
কচি পাতার নব ডাকে
শিশু-বুড়ো নির্বিশেষে
ছেড়ে দেয় ইচ্ছা-কে।
আমের মুকুল মিষ্টি ঘ্রাণে
সজনে ফুলের ওপর
মৌমাছি আর অলি মেলায়
ভ্রমর নাচে চৌপর।
কালো মেঘে ধুলো মেখে
কৃষক পেয়ে ভয়
ঘামের পরে মিষ্টি বিষ্টি
জগত করে জয়।
রুদ্র বৈশাখ
দিকে-দিকে সবুজের ডাক
দুয়ারে যে এলো বৈশাখ।
কিশলয়ে কলতানে
উজ্জীবিত নব গানে
শিহরিত আজ,
কচি শাখে মিষ্টি কুজন
মৌমাছি অলির গুঞ্জরন।
নানারকম সাজ।
চৈত্র শেষে এলো আবার
সবুজের ডাক
মরা-শাখের জীবন দিতে
রুদ্র বৈশাখ।
এলো রে বৈশাখ
সবুজ সবুজ কিশলয়ে
ভরে উঠে ওই শাখ
চৈত্র শেষে বছর ঘুরে
এলো রে এ বৈশাখ।
সবুজ মাঝে কুজন গুঞ্জন
সিঁদুর মেঘের হাসি
হঠাৎ-আসা উল্টো বায়ে
ধুলো রাশি রাশি।
রুদ্র বৈশাখ সতেজ সবুজ
নববর্ষের সাজে
শহর-গাঁয়ে মিলনমেলা
নানান কারুকাজে।
আবু আফজাল সালেহ
কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট, চুয়াডাঙ্গা।
বাংলাদেশ।
আবু আফজাল সালেহ'র বৈশাখী কবিতা
By Ashram |
প্রকাশের তারিখ May 4, 2021 |
দেখা হয়েছে : 895
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.