ঘোড়ার ক্ষুরে নালের ঘন্টা বাজিয়ে
তীব্র আক্রোশ থেকে কুড়িয়ে নিচ্ছি হৃদয়ের ল্যাদাড়ি
দুহাত আজ বন্ধক দেব বলেই
সকল গয়না খুলে ফেলেছ আয়নার কাছে
পোশাকের ভেতর আঁতস চোখ শুষে নিচ্ছে শরীর
তীক্ষ্ণ মাস্তুলে ভৈরবী উন্মাদন ঢেউ
শরীর পাতার মধ্যশিরা ছাপিয়ে গলন্ত মোমের তৃপ্ত উষ্ণতা ঘুমিয়ে পড়ে
ক্লান্ত রাত মরা ইঁদুরের মত পেঁচার ঠোঁট উপেক্ষা করে হেঁটে চলে সুডৌল গোম্বুজ
দুমড়ে মুচড়ে দ্যায় দিন রাতের ফারাক
অস্থির নিতম্বের নিজস্ব পৃথিবীতে সাজানো মাংসল হ্রদ তাড়া লাগায়
ফুটপাতের লটারি ওয়ালার মত নিজেকে রেজাল্ট শিটের জেরক্স বনিয়ে ঝুলিয়ে দিই
মুক্ত বাতাসে ...
হরেকৃষ্ণ দে । বাঁকুড়া
মাংসল হ্রদ -হরেকৃষ্ণ দে
By Ashram |
প্রকাশের তারিখ January 4, 2020 |
দেখা হয়েছে : 1024
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.