চলো যাই সব বইমেলাতে
দেখতে বইয়ের মেলা,
জ্ঞানী-গুণী লেখক সেথা
করছে বইয়ের খেলা।
গল্প, ছড়া আছে অনেক
কোনটা নেবে ভাই?
বইয়ের চেয়ে আপন কোন
বন্ধু ভবে নাই।
খুলবে যখন ভালোবাসার
উপন্যাসের পাতা,
পড়বে যখন, লাগবে ভালো
সতেজ হবে মাথা।
কাব্য করে কত কবি
বলবে কথা হেসে,
দেখো ও ভাই শাহবাগের এই
বইমেলাতে এসে।
এ.আই রানা চৌধুরী । ডিমলা, নীলফামারী
বইমেলা - এ.আই রানা চৌধুরী
By Ashram |
প্রকাশের তারিখ January 25, 2020 |
দেখা হয়েছে : 994
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.