তুমি যেমন আমার কাছে দামী
আমিও কি তোমার কাছে তাই!
ভালোবাসা এক অনন্য অনুভূতি
অর্থের মাপকাঠিতে কি আর মনের ওজন হয়?
বোহেমিয়ান জীবন ছিল আমার,
জীবন এক দীর্ঘ যাত্রাপথ।
তোমার সাথে দেখা গলিপথে,
পথিক কি আর রাস্তা চেনে সব?
বাঁকা চোখের গভীরে সমুদ্র উত্তাল,
বালিয়াড়ি জুড়ে রয়েছে ঝিনুকের দল।
প্রেমিক বোঝে গভীর ভালোবাসা,
ভাষায় কি আর প্রকাশ হয় সব?
তুমি আমি একটু কাছাকাছি,
সময় যেন দ্রুত গতিতে বয়।
ভালোবাসা কখন ধরা দিল না জানি,
প্রেমিক মনে হয়তো আশাটাই সব!
ভালোবাসা উজাড় করে দিলে,
কৃপণতা একটুও নেই কোথাও।
লজ্জা ঢেকে আবদ্ধ আলিঙ্গনে,
একাত্মা, ভালোবাসা এক অনন্য অনুভব...
উজ্জ্বল সামন্ত
পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ
ভালোবাসা এক অনন্য অনুভূতি - উজ্জ্বল সামন্ত
By Ashram |
প্রকাশের তারিখ December 15, 2022 |
দেখা হয়েছে : 684
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.