অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

রহিমা আক্তার রীমা-র দু’টি কবিতা

By Ashram | প্রকাশের তারিখ March 16, 2020 | দেখা হয়েছে : 1007
 রহিমা আক্তার রীমা-র দু’টি কবিতা

প্রাণের দাবী স্বাধীনতা
স্বাধীনতা আমাদের ৪৮ বছরে করছে পদার্পন
শ্রদ্ধায় স্মরণ করি যাঁরা দেশের জন্য হয়েছে বিসর্জন
স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
যাঁর আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতার অবদান।

লক্ষ্য ও প্রত্যাশা পূরণে কতটা সফল হয়েছে জনগণ
পূরণ কি হয়েছে স্বাধীনতার কতটা ছিলো প্রয়োজন?
গণতন্ত্র প্রতিষ্ঠা পেলেও স্বাধীনতা হোঁচট খায় শতবার
তখন স্বাধীনতায় গণতন্ত্রের দাবী প্রবল হয় বারবার।

বজায় থাকেনি ধারাবাহিকতা
গণতন্ত্র পায়নি প্রাতিষ্ঠানিকতা
ঐক্যমত ও অসহিষ্ণুতার বড় অভাব
মুখেই স্বাধীনতা যা বাস্তবে পড়ে না প্রভাব।

রক্তক্ষয়ী প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা
তা কি করে আমরা ভুলি?
দল-মত নির্বিশেষে সবে স্বাধীনতার 
সোচ্চার আওয়াজ তুলি।

জনযুদ্ধের স্ফুলিঙ্গে উজ্জ্বীবিত এই আন্দোলন
২৬শে মার্চ স্বাধীনতা বাঙ্গালির আত্ম-নিবেদন।

নারী অধিকার
নারী যদি এগুতে চায় নিন্দুকের নিন্দায়
শুভাকাঙ্খীদের শুভ কামনায় কিংবা-
প্রিয়জনের প্রেরণায় ও ভালোবাসায়
তবে কি ভুল হবে?

যদি চলে যায় যৌবন মধ্য বয়সে করে পদার্পন
নির্ভয়ে করে সত্যাপন পিছু ফেলে হিংসুকের গুঞ্জন
সাধনায় পূর্ণ করতে চায় স্বপন
তবে কি অযাচিত চাওয়া হবে?

মনে যদি থাকে ভয় তবুও স্থির রাখে প্রত্যয়
এগুতেই হবে ভাবনায় গড়ে দুর্জয়
অন্যায়কে না করে অনুনয়-বিনয়
তবে কেন নারীর বদনাম হবে?

নারী চলছে চলবেই দুর্বার
ছিনিয়ে নিয়ে ন্যায্য অধিকার
আত্মপ্রত্যয় নারীর অহংকার।

রহিমা আক্তার রীমা । ঢাকা, বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.