স্বপ্ন কিনবো
অনেক দিন হয় স্বপ্ন দেখিনি
আমি স্বপ্ন কিনবো।
কেউ কী আছ স্বপ্ন দেবে?
স্বপ্ন দেখতে চোখ লাগে না
মনের সাথে স্বপ্নের নাকি হাত আছে,
ব্রেনের ও আছে যোগসূত্র।
আমার ব্রেন নেই মন ও নেই
তাই আর স্বপ্ন দেখি না
কেউ কী আছ স্বপ্ন বেচবে?
আমি স্বপ্ন কিনবো।
তুমি আমার
তুমি আমার বিনিদ্র নিশি
দিবসের আলো
জ্বলে ওঠা আগ্নেয়গিরি।
তুমি আমার নিল আর্মস্ট্রংয়ের বিজয়ী চাঁদ
এডমন্ড হিলারি ও তেনজিং নোরগের
জয়ী এভারেস্ট।
তুমি আমার গানের রবিন
নিঃশ্বাসে বেঁচে থাকা হৃদয়
গ্লাসভর্তি জীবন।
সেলিনা শেলি। যুক্তরাজ্য
সেলিনা শেলি-র দুটো কবিতা
By Ashram |
প্রকাশের তারিখ August 21, 2020 |
দেখা হয়েছে : 1106
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.